মেহেরপুরে বুলডোজার দিয়ে স্থাপনা ভাঙার অভিযোগে সংবাদ সম্মেলন

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) : | প্রকাশ: ২৭ জুন, ২০২৬, ১১:৪০ এএম
মেহেরপুরে বুলডোজার দিয়ে স্থাপনা ভাঙার অভিযোগে সংবাদ সম্মেলন

মেহেরপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মিজানুর রহমানের বিরুদ্ধে ইমরাত নির্মান শ্রমিকদের পুলিশ দিয়ে গ্রেফতারের হুমকি ও বুলডোজার দিয়ে স্থাপনা ভাংচুরের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে মোছা. ডলি আজাদী নামের এক গৃহবধু। পূর্ব নোটিশ বা মৌখিক অবহিতকরণ ছাড়াই বুলডোজার দিয়ে তার নির্মাণাধীন বাড়ির প্রাচীর, স্যানিটারি সামগ্রী ভেঙে ফেলার অভিযোগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেন তিনি। 

সংবাদ সম্মেলনে তিনি সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মিজানুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিপূরণ দাবি করেছেন।

লিখিত অভিযোগে ডলি আজাদী বলেন, ২৬ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মিজানুর রহমান কোনো ধরনের পূর্ব নোটিশ বা মৌখিক অবহিতকরণ ছাড়াই বুলডোজার দিয়ে তার নির্মাণাধীন বাড়ির প্রাচীর, স্যানিটারি সামগ্রী ভেঙে ফেলেন। এছাড়া সেখানে রাখা ইট ও বালু মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয় এতে প্রায় দেড় থেকে ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ভুক্তভুগী গৃহবধু ডলি আজাদী অভিযোগ করেন, আমাদের নির্মাণাধীন বাড়ির আশপাশে থাকা ডায়াগনস্টিক সেন্টার ও অন্যান্য দোকানপাটের সামনেও একইভাবে জায়গা ব্যবহার করা হয়েছে। কোথাও কোথাও টাইলসও বসানো রয়েছে। সেগুলোর বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে প্রতিহিংসা বসত আমার নির্মাধীন স্থাপনা ভাংচুর করেছে। 

তিনি আরো বলেন,মেহেরপুর-চুয়াডাঙ্গা,মেহেরপুর-কুষ্টিয়া সড়কে জমি দখল করে অবৈধ দোকানপাট তৈরি করে ব্যবসা বানিজ্য করলেও অজ্ঞাত কারনে সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মিজানুর রহমান নিরব ভুমিকা পালন করছে। এসব অবৈধ দোকানপাট বসতে দিয়ে সেখান থেকে অর্থ হাতিয়ে নেয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন তিনি।  এবিষয়ে সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মিজানুর রহমান বলেন, যান চলাচলের স্বার্থে সেখানে রাখা ইট ও বালুসহ অন্যান্য নির্মাণসামগ্রী অপসারণ করা হয়েছে। মেহেরপুর-চুয়াডাঙ্গা,মেহেরপুর-কুষ্টিয়া সড়কে জমি দখল করে অবৈধ দোকানপাট তৈরি করা হয়েছে সেগুলো অপসারন করা হচ্ছেনা কেন জানতে চাইলে তিনি বলেন,কর্তৃপক্ষের নির্দেশনা পেলে সেগুলেঅ অপসারন করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে