হামের বিস্তার ছড়িয়েছে সারাদেশ, মমেকে আরও ৪ মৃত্যু

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ২৭ জুন, ২০২৬, ১২:২৪ পিএম
হামের বিস্তার ছড়িয়েছে সারাদেশ, মমেকে আরও ৪ মৃত্যু
ছবি, সংগৃহীত

সারা দেশে হামের প্রভাব বেড়েই চলছে। প্রতিনিয়ত ঝরছে শিশুদের তাজা প্রাণ। একই সঙ্গে খালি হচ্ছে মায়েদের ভরা কোল। সবশেষ জানা গেছে, ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও চার শিশু মারা গেছে। এ নিয়ে গত ১৭ মার্চ থেকে আজ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে হাসপাতালটিতে মোট ৫৮ জন শিশুর মৃত্যু হলো।

আজ শনিবার হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈনউদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মৃত শিশুদের মধ্যে তিনজনের বয়স ৪ মাস এবং একজনের বয়স ৮ মাস। চলতি মাসেই তাদের হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। শুক্রবার দুপুর ও রাতের বিভিন্ন সময় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

হাসপাতালের তথ্য অনুযায়ী, বর্তমানে ৯৪ জন শিশু হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জন শিশুকে এই ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জ্যেষ্ঠ স্টোর অফিসার ঝন্টু সরকার বলেন, বর্তমানে হাম আইসোলেশন ওয়ার্ডে ৯৪ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬ জন শিশুকে এই ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে