কুষ্টিয়া দৌলতপুর সীমান্তের রামকৃষ্ণপুরের ভাগজোত মাছ বাজার থেকে শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানার এস আই সৈকতবিশ্বাস , এ এস আই, মাজেদ সঙ্গীও ফোর্স সহ সৈকত মোল্লা (২৮)নামে এক যুবককে আটক করে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড পিস্তলের গুলি, একটি ম্যাগাজিন উদ্ধার করে। জানা গেছে আটককৃত সৈকত মোল্লা রামকৃষ্ণপুর ইউনিয়ন ছাত্রদলের নেতা সীমান্তবর্তী পাকুড়িয়া গ্রামের জনৈক বিএনপি কর্মী গোলাম মোস্তফার পুত্র। এ ব্যাপারে দৌলতপুর থানার ইনচার্জ মোঃ আরিফুর রহমান জানান আটকৃত সৈকত মোল্লার বিরুদ্ধেবিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে শনিবার দুপুরে এসআই সৈকত বিশ্বাস বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা দায়ের করেছে। যার মামলা নং ৫২ তারিখঃ২৭/০৬/২০২৬।