ঝিনাইদহের কালীগঞ্জে মেডিকেল কলেজ স্থাপনের দাবীতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১০ টায় শহরের মেইন বাসষ্টান্ডে ঘন্টাব্যাপী ওই মানববন্ধনে শিক্ষক, ছাত্র.ব্যবসায়ী,গনমাধ্যমকর্মী ও সুধীজনসহ সর্বস্তরের সাধারন মানুষ অংশ নেয়। তাদের দাবী ঝিনাইদহে বরাদ্ধকৃত মেডিকেল কলেজটি জেলার ৬টি উপজেলার মধ্যবর্তী স্থান ঝিনাইদহ কালীগঞ্জ মহাসড়ক সংলগ্ন বেজপাড়াতে স্থাপনের জোর দাবী জানান।মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটির আয়োজনে কমিটির আহবায়ক সোহেল আহম্মেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন,কালীগঞ্জ উন্নয়ন ফোরাম ও বস্তবায়ন কমিটির আনিচুর রহমান, সাংবাদিক জামির হোসেন,সমাজসেবক আশরাফুল ইসলাম, পৌর ব্যাবসায়ী সমিতির সাধারন সম্পাদক এমদাদুল ইসলাম ইনতা, আবু জাফর, প্রভাষক খায়রুল ইসলাম. হারুন অর রশিদ প্রমুখ ।
বক্তাগন দাবী জানিয়ে বলেন,কালীগঞ্জের বেজপাড়া নামকস্থানে সরকারী পতিত জমি রয়েছে। তাই এখানে মেডিকেল কলেজ স্থাপনে সরকারের জমি ক্রয়ে কোন বাড়তি অর্থ ব্যয় হবে না। জেলার আয়তন ও সীমানার দিক দিয়ে কালীগঞ্জ উপজেলা হল মধ্যবর্তী স্থান। এছাড়াও এখানে কলেজ স্থাপন হলে পার্শ্ববতী কোটচাদপুর ও মহেশপুর উপজেলাসহ চুয়াডাঙ্গা জেলার মানুষেরা উপকৃত হবে।