মরহুম মিজানুর রহমান সিনহার আত্মার মাগফেরাত কামনায়

গজারিয়ায় কুরআনের পাখিদের নিয়ে দোয়া মাহফিলের আয়োজন

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) :
| আপডেট: ২৭ জুন, ২০২৬, ০৪:০৯ পিএম | প্রকাশ: ২৭ জুন, ২০২৬, ০৪:০৯ পিএম
গজারিয়ায় কুরআনের পাখিদের নিয়ে দোয়া মাহফিলের আয়োজন

সাবেক বস্ত্র ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী, মুন্সিগঞ্জ-২ আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য এবং মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মরহুম মিজানুর রহমান সিনহার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বালুয়াকান্দি ইউনিয়নে দুটি মাদ্রাসায় দোয়া মাহফিল মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে খাওয়া-দাওয়া আয়োজন করা হয়েছে । শনিবার দুপুরে জোহর নামাজের পরে  গজারিয়া উপজেলার বালুয়াকান্দি কাজিরগাঁও গ্রামে   অবস্থিত  বাইতুল জামে মসজিদ পশ্চিমপাড়া ও রওজাতুল কোরআন মাদ্রাসা কাজিরগাঁও  কুরআনের পাখিদের নিয়ে দোয়া মাহফিল খাওয়া-দাওয়ার  আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করেন মরহুমের পরিবারবর্গ ও বিএনপি'র যুবদলের পক্ষ থেকে।  দোয়া মাহফিলে সভাপতিত্ব করেছেন ভারপ্রাপ্ত আহব্বায় গজারিয়া থানা যুবদলের খন্দকার জালাল উদ্দিন  রিমু  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবদল নেতা জিয়া, সুজন, মাদ্রাসার প্রিন্সিপাল ইব্রাহিম, ও ফয়সাল আহমেদ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য মাদ্রাসার শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে