কাউখালীতে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ২৭ জুন, ২০২৬, ০৫:০৪ পিএম
কাউখালীতে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুরের কাউখালী থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৯৫ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ চারজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৭ জুন) ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

থানা সূত্রে জানা যায়, কাউখালী থানার এসআই মোঃ মহিউদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার বিভিন্ন এলাকায় রাতভর এই বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলার সদর ইউনিয়নের কেউন্দ্রিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে হাসিবুল ইসলাম (২৩), আসপদ্দি গ্রামের বাবুল রায়ের ছেলে সজল রায় (২৬), উজিয়ালখান গ্রামের সুলতান খানের ছেলে সোহান খান (২৫) ও চিরাপাড়া-পারসাতুরিয়া ইউনিয়নের ডোমজুরি গ্রামের জাকির হোসেনের ছেলে সোয়াইন হোসেন (২৪)-কে গ্রেফতার করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে মোট ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই চার মাদক ব্যবসায়ী গ্রেফতারের খবরে স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অভিযানের বিষয়ে জানতে চাইলে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, আমরা কাউখালী উপজেলাকে সম্পূর্ণ মাদক মুক্ত করতে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি।

আপনার জেলার সংবাদ পড়তে