সরকারি বরাদ্দের সুফল প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে: গোলাম রছুল

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর) : | প্রকাশ: ২৭ জুন, ২০২৬, ০৫:৫১ পিএম
সরকারি বরাদ্দের সুফল প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে: গোলাম রছুল

সরকারি সকল বরাদ্দের সুফল উপকারভোগীর দোরগোড়ায় পৌঁছে দিতে হবে বলে মন্তব্য করেছেন যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির মো. গোলাম রছুল। তিনি বলেছেন, প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মধ্যদিয়ে সঠিক প্রক্রিয়ায় ক্রয় ও বিতরণ নিশ্চিত করতে হবে।  অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (২৭ জুন) দুপুরে পরিষদের মিলনায়তনে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বিশেষ বরাদ্দের আওতায় গরীব, অসহায় ও দু:স্থ জনগণের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন, হুইল চেয়ার ইত্যাদি এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সিলিং ফ্যান ও স্টিলের আলমারি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এমপি আরো বলেন, জনগণের স্বার্থে প্রকল্পের সুফল যেন প্রকৃত জনগণের কাছেই পৌঁছে সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকতে হবে। এ লক্ষ্যে সকল পর্যায়ে কঠোর নজরদারি রজায় রাখার আহবান জানান তিনি।  বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু।্ব অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সরদার শরীফ হোসেন, উপজেলা প্রকৌশলী নাজমুল হুদা, নওয়াপাড়া পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলতাফ হোসেন, সহসেক্রেটারি গোলাম মোস্তফা ও এনসিপি উপজেলা শাখার সভাপতি শাহজাহান কবীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. মহিউল ইসলাম। উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বিশেষ বরাদ্দের আওতায় অভয়নগরে ২০টি সেলাই মেশিন, ১০টি হুইল চেয়ার, ১২টি স্টিলের আলমারি, ৮২টি সিলিং ফ্যান, ৪৫ বান্ডিল ঢেউ টিন, দুই হাজার ৩৫০ কেজি রড, দুই হাজার ২০০ স্কয়ার ফিট টাইল্স ও ৩৪টি চেয়ার বিতরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে