শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

এফএনএস (রাজিয়া হাসান; লোহাগড়া, নড়াইল) :
| আপডেট: ২৭ জুন, ২০২৬, ০৭:৫৪ পিএম | প্রকাশ: ২৭ জুন, ২০২৬, ০৭:৫৪ পিএম
শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন  উপলক্ষে  নড়াইলের  লোহাগড়া পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শনিবার বিকালে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কচুবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ। সভায়  বক্তব্য রাখেন  উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হেমায়েত হোসেন,  ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ টিপু সুলতান, সাবেক সভাপতি  এ্যাডঃ নেওয়াজ আহম্মেদ ঠাকুর নজরুল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি  মোঃ নজরুল ইসলাম মোল্যা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আজাদ রহমান, পৌর বিএনপির সহসভাপতি শাহিন বিপ্লব, বিএনপি নেতা হিরু মোল্যা, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমী প্রমুখ। সভা পরিচালনা করেন পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম। 

বক্তারা বলেন, শহীদ  প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন কৃষক, শ্রমিকের নেতা। তিনি এদেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করেছেন।  তারই ধারাবাহিকতায় তারই সুযোগ্য পুত্র প্রধানমন্ত্রী  তারেক রহমান পিতার মতোনই দেশের উন্নয়নে কাজ করছেন। প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় আজ দেশ এগিয়ে যাচ্ছে।  সভা শেষে দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ করা হয়। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ সভায় উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে