আশাশুনিতে প্রতিপক্ষের হামলায় শিশুসহ আহত ৪

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ২৭ জুন, ২০২৬, ০৮:০৮ পিএম
আশাশুনিতে প্রতিপক্ষের হামলায় শিশুসহ আহত ৪

আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়ায় হামলা, ভাঙচুর ও শ্লীলতাহানীর অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বেলা ১২ টার এ ঘটনা ঘটে। মৃত ছলেমান সরদারের ছেলে সাইফুল্লাহ বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সাইফুল্লাহ ও তার চাচা আতিয়ার সরদারের বাড়ী পাশাপাশি। মহিলা সংক্রান্ত বিষয় নিয়ে চাচা আতিয়ার সরদারের পরিবারের লোকজন বিভিন্ন ভাবে সাইফুল্লাহর পরিবারকে হয়রানী ও ক্ষয়ক্ষতি করে আসছে। ঘটনার সময় আতিয়ার সরদার তার দুই ছেলে মাছুম ও মামুন আতিয়ারের স্ত্রী হোসনেয়ারা বাদীর বাড়িতে হামলা চালিয়ে মারধর, ভাঙচুর এবং অনুমান ২৫ হাজার টাকার জিনিসপত্রের ক্ষয়ক্ষতি করে। সাইফুল্লাহ ও শিশুসহ ৪ জন আহত হয়। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করে এবং গুরুতর আহত সাইফুল্লাহকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। আশাশুনি থানার এসআই নাসির উদ্দিন শনিবার (২৭ জুন) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে