রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জে অবস্থিত আদর্শ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে এইচএসসি (বিএমটি) পরীক্ষার্থীদের বিদায়, বরণ ও প্রীতিভোজ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সেলিম আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা জামায়াতের আমির বাবুল হোসাইন, সাবেক সেক্রেটারি সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম, এসআই শামীম।
স্বাগত বক্তব্য ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কলেজের অধ্যক্ষ ড. জিয়াউল আলম।
এ সময় শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরে নবীনদের বরণ এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রীতিভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি ডাক্তার আব্দুল বারী সরদার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সুশিক্ষা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ ধারণ করে পরীক্ষায় ভালো ফলাফলের মাধ্যমে নিজেদের পাশাপাশি প্রতিষ্ঠান ও দেশের সুনাম অর্জনের জন্য আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।