একপেশে দাপট দেখিয়ে শতভাগ জয়ে বিশ্বকাপের গ্রুপপর্ব শেষ করল ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে আগেই নকআউট নিশ্চিত করা আর্জেন্টিনা। জর্ডানের বিপক্ষে প্রথমার্ধে তারা ২-০ গোলে এগিয়ে ছিল। এরপর এক গোল হজম করলেও, বদলি নামা লিওনেল মেসির গোলে ৩-১ ব্যবধানে জিতেছে লিওনেল স্কালোনির দল।