মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুসুমপুর উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন,উপস্থিত বক্তৃতা,বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১ টায় লানিং এক্সিলারেশন ইন সেকেন্ডারী এডুকেশন লেইস) প্রকল্পের আওতায় এ কর্মসূচী পালিত হয়ে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে কুষি ও স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সাবেক উপদেষ্টা ও বিদ্যালয়ের আজীবন দাতা লেফট্যানেন্ট জেনারেল(অব)জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি এবং বিশিষ্ট ভেষজ বিজ্ঞানী ,এসটিএস ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ টিপু সুলতান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সমাজ সেবক আ: কুদ্দুস ধীরণ। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম এসএমসি সাবেক সদস্য মুনতাসির আলম চৌধুরী তমাল,আ: হালিম টিয়া,নজরুল ইসলাম মোল্লা, মো: আলী ভ’ইয়া প্রমুখ। পরে উপস্থিত বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।