সিরাজদিখানে

হত্যার বিচার, আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

এফএনএস (কে. এন. ইসলাম বাবুল; সিরাজদিখান, মুন্সীগঞ্জ) :
| আপডেট: ২৮ জুন, ২০২৬, ০৫:০৫ পিএম | প্রকাশ: ২৮ জুন, ২০২৬, ০৫:০৫ পিএম
হত্যার বিচার, আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার পূর্ব কোলা গ্রামের মোঃ ইলিয়াস মোল্লা হত্যার বিচার এবং জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্বজন ও এলাকাবাসী। রবিবার (২৮ জুন) বেলা ১১টার দিকে উপজেলার শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের কোলা ইউনিয়নের ছাতিয়ানতলী এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বিচার দাবীতে সহস্রাধিক এলাকাবাসী অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিংপারা বাজারে গিয়ে শেষ হয়। 

এ সময় বক্তারা বলেন, ইলিয়াস মোল্লাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ২ জন এখনো পলাতক রয়েছে, তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তারা।  পরে বিক্ষোভ মিছিলটি ছাতিয়ানতলী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধনে উপস্থিত ছিলেন, কোলা ইউনিয়ন বিএনপি নেতা আক্কাস আলী, যুবদলনেতা হুসেইন মুহম্মদ শাহআলম, বিএনপি নেতা ডা.শামসুদ্দিন মিলন মোল্লা, নিহত ইলিয়েস মোল্লার স্ত্রী লিপি বেগম, জামাতা জামাল শেখ, আওলাদ শেখ, ইদ্রিস মোল্লা, আহত ইসহাক মোল্লা, নিলুফা বেগমসহ  স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন বলেন, ইতিমধ্যে এই ঘটনায় জড়িত মূল  দুজন আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি জড়িতদের আইনের আওতায় আনার জন্য অভিযান চলমান আছে।

আপনার জেলার সংবাদ পড়তে