গফরগাঁওয়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৮ জুন, ২০২৬, ০৬:৩০ পিএম
গফরগাঁওয়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিষধর সাপের কামড়ে রাজিব আহমেদ (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুন) ভোররাতে উপজেলার সালটিয়া ইউনিয়নের রৌহা গ্রামে এ ঘটনা ঘটে। রাজিব আহমেদ উপজেলার সালটিয়া ইউনিয়নের রৌহা গ্রামের বন্দের বাড়ী এলাকার কিতাব আলীর ছেলে এবং এক ছেলে সন্তানের জনক। স্থানীয় শিক্ষক মাহমুদুল হাসান ওই কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। নিহতের পরিবার সূত্রে জানা যায়, রাজিব রোববার ভোর রাত ৩ টার দিকে বাড়ির পাশের বিলে মাছ ধরার জন্য বাড়ী থেকে বের হয়। বিলে যাওয়ার পথে রাস্তা একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। তবে তাকে কোন প্রজাতির সাপে কামড় দিয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিকভাবে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আপনার জেলার সংবাদ পড়তে