চাঁদপুরে সংরক্ষিত পুলিশ পরিদর্শক (আরআই) এর বিদায় সংবর্ধনা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৮ জুন, ২০২৬, ০৭:৫৯ পিএম
চাঁদপুরে সংরক্ষিত পুলিশ পরিদর্শক (আরআই) এর বিদায় সংবর্ধনা

চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে রবিবার(২৮ জুন) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আন্তরিক পরিবেশে সংরক্ষিত পুলিশ পরিদর্শক (আরআই) জাহিদুল ইসলাম শেখ-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার  মো. রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত)। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. লুৎফর রহমান ও সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মাহের আসেফসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো. রবিউল হাসান, বিদায়ী কর্মকর্তার চাঁদপুরে দায়িত্ব পালনকালীন নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিক কর্মস্পৃহার ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর নতুন কর্মস্থলে উত্তরোত্তর সাফল্য কামনা করেন। উল্লেখ্য, জাহিদুল ইসলাম শেখ কুমিল্লা জেলায় সংরক্ষিত পুলিশ পরিদর্শক (আরআই) হিসেবে বদলি হয়েছেন।