হিলিতে উৎসবমুখর পরিবেশে নীলারস কীর্ত্তন অনুষ্ঠিত

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ২৯ জুন, ২০২৬, ১২:২২ পিএম
হিলিতে উৎসবমুখর পরিবেশে নীলারস কীর্ত্তন অনুষ্ঠিত

বিশ্বশান্তি  কল্পে ও সমগ্র মানবজাতির কল্যাণে দিনাজপুরের হিলিতে অষ্ট প্রহরব্যাপী শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলারস কীর্ত্তন অনুষ্ঠিত হয়েছে। উৎসব পরিচালনা কমিটির ও সংশ্লিষ্ট দীন কাঙ্গল সেবকবৃন্দের আয়োজনে গতকাল রবিবার সন্ধ্যায় জালালপুর নওনাপাড়া রাধা গোবিন্দ মন্দিররে লীলারস কীর্ত্তন শুরু হয়। কীর্ত্তন শুন্তে হিন্দু সম্প্রদায়ের সব ধরনের মানুষ আসেন। এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহীন মন্ডল, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির যুগ্ন সম্পাদক জুয়েল হোসেন,  উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব এনামুল হক তাজ, পূজা কমিটির সহ-সভাপতি পুতুল বর্মন, বিপুল বর্মন সহ অনেকে।

আপনার জেলার সংবাদ পড়তে