ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৬ কোটি ১৬ লাখ ৮৯ হাজার ৯৮২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুর ১টায় মুক্তাগাছা পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত বাজেট ঘোষণার অনুষ্ঠানে এ বাজেট উপস্থাপন করেন পৌর হিসাবরক্ষক ছাইদুর রহমান খান রিপন। ঘোষিত বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ২৭ কোটি ৩৫ লাখ ১৩ হাজার টাকা। এতে উদ্বৃত্ত (স্থিতি) থাকছে ৮ কোটি ৮১ লাখ ৭৬ হাজার ৯১৬ টাকা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তাগাছা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র ও সঞ্চালনা করেন পৌর নির্বাহী কর্মকর্তা আবু আহমেদ আব্দুল্লাহ সেলিম। বাজেট ঘোষণাকে কেন্দ্র করে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র শহীদুল ইসলাম শহীদ, সাধারণ সম্পাদক মুর্শিদুজ্জামান খান সাইফুল, মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম, পৌর ইঞ্জিনিয়ার সুকুমল রায়, মুক্তাগাছা প্রেসক্লাবের সদস্য সচিব ফেরদৌস আলম, সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আহসান হাবীব ও সাবেক কাউন্সিলর এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।