একদিনের ভারী বর্ষণে প্লাবিত সৈয়দপুরের বিভিন্ন এলাকা

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২৯ জুন, ২০২৬, ০৫:০৩ পিএম
একদিনের ভারী বর্ষণে প্লাবিত সৈয়দপুরের বিভিন্ন এলাকা

একদিনের টানা ভারী বর্ষণে নীলফামারীর সৈয়দপুর উপজেলার বিভিন্ন এলাকা জলাবদ্ধতায় প্লাবিত হয়েছে। রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অবিরাম বৃষ্টিতে শহর ও উপজেলার নিচু এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে জনজীবন চরম দুর্ভোগে পড়ে। প্লাবিত এলাকাগুলোর মধ্যে শহরের খিয়ারপাড়া কামারপুকুর, আইসঢাল,বসুনিয়া পাড়া,খড়খড়িয়া নদী,কুন্দল এলাকা, কুজিপুকুর,কাজীরহাট হঠাৎ বস্তি এলাকা, ঢেলাপীর উত্তরা আবাসন এলাকা, বাঙ্গালীপুর,খাতামধুপুর,কাশিরাম বেলপুকুর, বোতলাগাড়ী ইউনিয়নের কয়েকটি গ্রাম এবং উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল উল্লেখযোগ্য। অনেক বাড়িঘর, দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢ়ুকে পড়ায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে। সড়কে পানি জমে থাকায় যানবাহন চলাচল বিঘ্নিত হয়। অনেক স্থানে মোটরসাইকেল ও অটোরিকশা বিকল হয়ে পড়ে। পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে দেখা যায়। জলাবদ্ধতার কারণে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীদেরও ভোগান্তিতে পড়তে হয়।  স্থানীয় বাসিন্দারা জানান,ভারী বর্ষণে খাল-নালা ভরাট এবং পানি নিষ্কাশনের পথ সংকুচিত হয়ে যাওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এদিকে, বৃষ্টির পানিতে কিছু এলাকায় সবজিক্ষেত ও আমন ধানের বীজতলা তলিয়ে যাওয়ায় কৃষকদের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। জলাবদ্ধতার কারণে বিশুদ্ধ পানির সংকট এবং পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও করছেন স্থানীয়রা। স্থানীয়দের মতে, জলাবদ্ধতা নিরসনে দ্রুত ও টেকসই উদ্যোগ না নিলে আগামী বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

আপনার জেলার সংবাদ পড়তে