গফরগাঁওয়ে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক র‌্যালি অনুষ্ঠিত

এফএনএস (রকিবুল হাসান চৌধুরী রুবেল, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৯ জুন, ২০২৬, ০৬:১১ পিএম
গফরগাঁওয়ে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক র‌্যালি অনুষ্ঠিত

ময়মনসিংহের গফরগাঁওয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন লার্নিং অ্যাক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করে শাঁখচূড়া উচ্চ বিদ্যালয়। কর্মসূচির শুরুতে জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতা শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা একটি বর্ণাঢ্য র‌্যালি বের করেন। পরে হলরুমে

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে সেমিনার শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শাঁখচূড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহ আকবর হোসাইন সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে