যশোরের অভয়নগর উপজেলা সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুরে রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও এর সহযোগী সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, অভয়নগর উপজেলা সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। সভায় বক্তব্য রাখেন, সদস্য সচিব ও উপজেলা প্রকৌশলী নাজমুল হুদা, কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা লিপটন সরদার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিধপ্তরের সহকারী প্রকৌশলী আবুল হোসেন, ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, শেখ আবুল কাশেম, মো. জহুরুল ইসলাম, শেখ তৈয়েবুর রহমান, উপজেলা ঘের মালিক সমিতির সাধারণ সম্পাদক রবিউল আলম ফরাজী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদ ও খাল কমিটির যৌথ উদ্যোগে পুনঃখননকৃত খালগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ ও কচুরিপানা অপসারণে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। অবৈধ নেট-পাটা অপসারণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। সরকার নির্ধারিত ভবদহ এলাকায় মৎস্যঘের স্থাপন নীতিমালা ২০১৮ বাস্তবায়ন করতে ঘের মালিক, মৎস্য চাষী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সচেতন করতে হবে। সভার শুরুতে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, সম্পদিত ও চলমান কার্যক্রম উপস্থাপন করেন, প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম অফিসার কৃষিবিদ ড. এস এম ফেরদৌস এবং প্রোগ্রাম অফিসার কৃষিবিদ শেখ মনিরুল ইসলাম।