কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বিভিন্ন মাধ্যামিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, বিভিন্ন দলীয় ব্যানারে সোমবার সকাল এগারোটার দিকে বিশাল র্যালী বের হয়। এই র্যালীটি বাজিতপুর বাজার থেকে শুরু হয়ে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। র্যালী শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়ার ঘোষিত বৃক্ষরোপন অভিযান শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন করা হয়। র্যালী শেষে উপজেলা হল মিলনায়তনে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন।