কাপাসিয়ায় দুইটি প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪ লাখ টাকা অনুদান প্রদান

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ৩০ জুন, ২০২৬, ০৪:৩০ পিএম
কাপাসিয়ায় দুইটি প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪ লাখ টাকা অনুদান প্রদান
গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের দুইটি প্রতিষ্ঠানের উন্নয়নে জেলা পরিষদের পক্ষ থেকে ৪ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে। ৩০ জুন মঙ্গলবার দুপুরে উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা ওই প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে বরাদ্দপত্র প্রদান করেন। জানা যায়, গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নানের সুপারিশের ভিত্তিতে টোকের সুলতানপুর মামুনিয়া বালিকা দাখিল মাদরাসার উন্নয়নে ৩ লাখ টাকা এবং সালোয়ারটেকি ভূঁইয়া বাড়ি জামে মসজিদের উন্নয়নে ১ লাখ টাকা বরাদ্দ প্রদান করেন। আনুষ্ঠানিক ভাবে অনুদানের বরাদ্দপত্র গ্রহণ করেন মাদরাসা সুপার মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ ও মসজিদ কমিটির কোষাধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম। অনুদানের বরাদ্দপত্র প্রদানের সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন, টোক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শামসুল হক রোকন, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান সবুর, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাসুম সরকার, টোক ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এম এ রশীদ সহ প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী, ইমাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আপনার জেলার সংবাদ পড়তে