সুনামগঞ্জ মেডিক্যাল কলেজে হাসপাতাল চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মদনপুর সড়কের দিরাই রাস্তা পয়েন্ট সুজন-সুশাসনের জন্য নাগরিক এর উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুজন-সুশাসনের জন্য নাগরিক জেলা কমিটির সভাপতি নুরুল হক আফিন্দী'র সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দল হক মিলন'র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ, সংগঠনের উপদেষ্টা সৈয়দ মহিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম মজনু, সদর উপজেলা কমিটির আশরাফ আলী, সাংস্কৃতিক সম্পাদক মসিউর রহমান রাসেল সহ আরো অনেকে। এসময় বক্তারা বলেন, সুনামগঞ্জ মেডিক্যাল কলেজে একাডেমিক শিক্ষা কার্যক্রম দীর্ঘদিন পূর্বে চালু হলেও হাসপাতালের কার্যক্রম চালু হয় নি। এজন্য শিক্ষার্থীরা ক্লিনিক্যাল ক্লাস থেকে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি সাধারণ মানুষ সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। শিক্ষার্থীরা যে যৌক্তিক আন্দোলন করছেন আমরা সুনামগঞ্জ বাসী এর সাথে একাত্মতা পোষণ করছি। এর আগে একই দাবিতে মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন।