পাবনার চাটমোহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিনসেট ঘর তৈরির জন্য দুইটি গাছ কেটে ফেলা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী জাকির হোসেন উপজেলা শিক্ষা অফিসারের নির্দেশে নাকি স্কুলের শহীদ মিনারের পাশে থাকা দুইটি গাছ কেটে ফেলেন। ওষুধি গাছসহ দুইটি গাছ কেটে ফেলায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। টিনসেড ঘর তৈরি করার কারণে শহীদ মিনারটি ঢেকে গেছে।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী জাকির হোসেন বলেন,‘ভালো কাজ করতে গিয়ে বাধা এলো। পল্লী বিদ্যুৎ সমিতি গাছের উপরের অংশ কেটেছিল। আমরা মায়েদের বসার জন্য সরকারি অর্থে সেট নির্মাণ করছি। এজন্য ছোট দুইটি গাছ কাটা হয়েছে। শিক্ষা অফিসার স্যার জানেন।’ এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল গণি বলেন,‘কব্জির সমান গাছ। মেরামতের টাকায় সেখানে সেট নির্মাণ করা হচ্ছে। গাছ কেটে ফেলায় কিছু হবেনা।”