চাটমোহরে আরো তিন মাদকসেবীর কারাদন্ড

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১ জুলাই, ২০২৬, ০৩:৫১ পিএম
চাটমোহরে আরো তিন মাদকসেবীর কারাদন্ড

পাবনার চাটমোহরে মাদকের বিরুদ্ধে পুলিশী অভিযান জোরদার করা হয়েছে। প্রতিদিনই মাদকদ্রব্য বিক্রেতা সেবনকারীদের বিরুদ্ধে অভিযান চলছে। এ উপজেলায় ভ্রাম্যমান আদালত কর্তৃক আরো তিন মাদকসেবীকে অর্থদন্ড ও কারাদন্ড প্রদান করা হয়েছে। দন্ডপ্রাপ্তরা হলেন উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বনগ্রামের ফারুক হোসেনের ছেলে আমিরুল ইসলাম (১৯),সাদেক প্রামানিকের ছেলে রাকিবুল (২১) ও আজম আলীর ছেলে জাহিদ হোসেন (১৯)। গত মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় চাটমোহর থানা পুলিশ অভিযান চালিয়ে তিন মাদকসেবীকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করে। এদিন রাতেই ভ্রাম্যমান আদালতের হাজির করা হলে আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী তাদের প্রত্যেককে ১০০ টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। বুধবার (১ জুলাই) সকালে দন্ডপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে