দাকোপে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

এফএনএস (কে, এম, আজগর হোসেন ছাব্বির: দাকোপ, খুলনা) : | প্রকাশ: ১ জুলাই, ২০২৬, ০৪:৫৯ পিএম
দাকোপে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

খুলনার দাকোপে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। 

দাকোপ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বুধবার বেলা ১১টায় চালনা পৌরসভার অডিটোরিয়ামে এই কংগ্রেসের আয়োজন করে। উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপ সহকারি কৃষি কর্মকর্তা রিনা আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন মিঠু। বিশেষ অতিথির বক্তৃতা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি খুলনার অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ সুবির কুমার বিশ্বাস, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ তৌহিদীন ভূঁইয়া, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম ফেরদাউস, উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম। বক্তৃতা করেন দাকোপ প্রেসক্লাবের সহসভাপতি আজগর হোসেন ছাব্বির, কৃষক প্রতিনিধি দিপালী রায়, সুশান্ত মন্ডল, উপসহকারী কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, করুনাকান্ত সরকার প্রমুখ। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও কৃষক কৃষানীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে