বেগমগঞ্জ উপজেলার ২ নং গোপালপুর ইউনিয়নের মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির পরিচিতি সভা ও সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মিরওয়ারিশপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল আমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব মো. ফজলুল করিম বড় ভূঁইয়া।
সভাপতি পদে সাবেক সভাপতি জয়ন্ত কুমার ভৌমিক ও মোসলেহ উদ্দিন সেলিম প্রার্থী হয়। পরে মোসলেহ উদ্দিন সেলিম প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়ে জয়ন্ত কুমার ভৌমিককে সমর্থন জানালে তিনি সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন। এদিকে সহ-সভাপতি পদে তিনজন প্রার্থীর মধ্যে সাইদুল হাসান প্রার্থিতা প্রত্যাহার করে নেন। পরে মো. ইউছুপ ও ফয়েজ আহমেদের মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৫ ভোট পেয়ে ফয়েজ আহমেদ সহ-সভাপতি নির্বাচিত হন। নবগঠিত ৯ সদস্যের পরিচালনা কমিটি আগামী তিন বছর বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে দায়িত্ব পালন করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা আজিজুল ইসলাম কিরণ, দৈনিক জনকণ্ঠ সংবাদ সংস্থা এফএনএস ও জাগরণী টেলিভিশনের প্রতিনিধি মোঃ নাসির উদ্দিন মিরাজ ভূঁইয়া, মো:সেলিম। এ সময় আরো উপস্থিত ছিলেন, অভিভাবক প্রতিনিধি জান্নাতুল নাইমা, মাহবুবুর রহমান, ফাতেমা আক্তার, কামরুন নাহার, মোঃ ইসমাইল, সাবেক মেম্বার খলিলুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা শেষে সভাপতি জয়ন্ত কুমার ভৌমিককে মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানান, সভাপতি প্রার্থী থেকে সরে দাঁড়ানো স্থানীয় ইউপি সদস্য মোসলেহ উদ্দিন সেলিম।