চিরিরবন্দরে সাপে কেটে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। গতকাল ১ জুলাই বুধবার সকালে উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের ভাদেড়া গ্রামের নৃপেন চন্দ্র রায়ের স্ত্রী লিপি রানী রায় (২৭) বাড়িতে হাঁস মুরগী রাখার ঘর (খোপড়া) পরিস্কার করার বিষধর সাপে কাটলে ওঝা এনে বিষ নামানোর চেষ্টা করা হয়। এক পর্যায়ে অবস্থা বেগতিক হলে ওই গৃহবধুকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তরের সুপারীশ করা হয়েছে।