শৈলকুপায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সুনিল কুমার আটক

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) : | প্রকাশ: ১ জুলাই, ২০২৬, ০৭:২৪ পিএম
শৈলকুপায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সুনিল কুমার আটক

বুধবার দুপুরে শৈলকুপা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলা পরিষদের সামনে থেকে সুনীল কুমার বিশ্বাস নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে । আটকৃত সুনীল  কুমার বিশ্বাস( ৫৫),শৈলকুপা পৌরসভার  মহেন্দ্র কুমার বিশ্বাসের ছেলে। তার কাছ থেকে পুলিশ ২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এই ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানান আটককৃত সুনীল কুমার বিশ্বাস দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত থাকায়  তাকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করে মাদকদ্রব্যের মামলা দিয়ে কোটে সোপর্দ করা  হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে