০২ জুলাই হতে ০৪ জুলাই ২০২৬ খ্রিঃ পর্যন্ত উপজেলা পরিষদ চত্ত্বরে ০৩ (তিন) দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-০২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রুম্মান আক্তার। কৃষি সমপ্রসারণ অফিসার আফরোজা হক আঁখি এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, দিনাজপুরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মোস্তাফিজুর রহমান, অফিসার ইনচার্জ মোঃ আল এমরান, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার রাজিউল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীন, উপজেলা শিক্ষা অফিসার মুর্শিদা খাতুন প্রমূখ।
মেলা প্রতিদিন সকাল ৯ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। আগামী ০৪ জুলাই ২০২৬ খ্রিঃ শনিবার সমাপনী অনুষ্ঠিত হবে। পরে প্রধান অতিথি উপজেলা প্রশাসনের আয়োজনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বেসরকারি এতিমখানা ও আশ্রমে ক্যাপিটেশন গ্রান্ট, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক স্বেচ্ছাসেবী সংস্থা ও দুস্থ ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ করেন এবং এলজিইডির ব্যাবস্থাপনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্রেঞ্চ, ক্রীড়া সামগ্রী ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার এবং নারীদের সাবলম্বী করতে বিনামূল্যে সেলাই মেশিন ও সকলের মাঝে গাছের চারা বিতরণ করেন। শেষে প্রধান অতিথিসহঅন্যান্য অতিথিবৃন্দ মেলার স্টলসমূহ পরিদর্শন করেন এবং জাতীয় ফল মেলা উপলক্ষে প্রদর্শিত বিভিন্ন দেশীয় ফলের গুণাগুণ সম্পর্কে অবহিত হোন।