সারাদেশের মত টাঙ্গাইলেও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলা প্রথমপত্র দিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হকসহ সংশ্লিষ্টরা শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। জেলা প্রশাসক শরীফা হক জানান, জেলায় এইচএসসি ও সমমান পরীক্ষার মোট পরীক্ষার্থী ৩২ হাজার ৮৭০ জন। ৬৫টি কেন্দ্রের ০৭টি ভেন্যুতে পরীক্ষা চলছে। এইচএসসি ২৫ হাজার ৫০৫ জন, আলিম ১ হাজার ৬৩৯, এইচএসসি (ভোকেশনাল) ৩৫২ এবং এইচএসসি (বিএমএ) ৫ হাজার ৩৭৫ জন। সকল কেন্দ্র ও ভেন্যুতে শান্তিপূর্ণভাব পরীক্ষা চলছে। এখন পর্যন্ত কোন ধরনের সমস্যা পরিলক্ষিত হয়নি। এদিকে এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে জেলা ছাত্রদল নেতৃবৃন্দ ও কাগমারী এম এম আলী কলেজ ছাত্রদলের আয়োজনে
অভিভাবক ছাউনী ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, ছাত্রদল নেতা সাজ্জাদ কবির সুমন, আজাদ মিয়া, মাসুদ রানা, ইকবাল হোসেন, সোহানুর রহমান সোহান ও জুয়েল রানা প্রমুখ।