কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন সহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকা হতে এসআই সুজন বিশ্বাস এবং সদস্যরা একটি পিকআপ ভ্যান তল্লাসি চালিয়ে (ঢাকা মেট্রো নং ১২-০৩৬৬) এ ২৪ কেজি গাঁজাসহ ডালিম মিয়া (৩৪) কে গ্রেফতার করেছে গত বুধবার দিবাগত রাত ১ টার দিকে। এসময় পিকআপ ভ্যানের চালক পুলিশের টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ জানায় আটককৃত ব্যক্তি ভৈরবপুর উত্তরপাড়া এলাকার আলাল মিয়ার ছেলে। আজ বৃহস্পতিবার কুলিয়ারচর থানার পুলিশ ডালিম কে জেল হাজতে প্রেরণ করেছে। তার বিরুদ্ধে কুলিয়ারচর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ কাজী আরিফুদ্দিন জানান ডালিম মিয়ার বিরুদ্ধে কুলিয়ারচর সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে উল্লেখ করে।