আমতলীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

এফএনএস (মোঃ আবদুল্লাহ আল নোমান; আমতলী, বরগুনা) :
| আপডেট: ২ জুলাই, ২০২৬, ০৭:৫৪ পিএম | প্রকাশ: ২ জুলাই, ২০২৬, ০৭:৫৪ পিএম
আমতলীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের পাতাকাটা গ্রামের মিরাজ খানের ছেলে সাব্বির খাঁন (০৩) বাড়ীর পাশের ডোবার পানিতে ডুবে মারা গেছে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সকাল  নয়টার দিকে। এ ঘটনায় আমতলী থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

জানাগেছে, উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের পাতাকাটা গ্রামের মিরাজ খাঁনের  তিন বছরের ছেলে সাব্বির পারিবারের সকলের অজান্তে বৃহস্পতিবার সকালে নিখোঁজ হয়।  শিশুটিকে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খুঁজতে থাকে। ঘন্টাখানে পরে শিশুটিকে বাড়ীর পাশের ডোবায় ভাসমান অবস্থায় দেখতে পায়। স্বজনর  তাকে উদ্ধার করে কিন্তু ততক্ষনে শিশুটি মারা গেছে। খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত্যুর কারণ জানতে পারে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। আমতলী থানার ওসি মোঃ ইয়াকুব হোসাইন বলেন, শিশুটির মৃত্যুর প্রকৃত কারন জানতে পেরেছি এবং পরিবারের কোন অভিযোগ নেই। তাই শিশুটির মরদেহ পরিবারভাবে দাফর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে