আশাশুনিতে শিক্ষকের বাড়িতে স্প্রে করে দুঃসাহসিক চুরি

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ২ জুলাই, ২০২৬, ০৭:৫৮ পিএম
আশাশুনিতে শিক্ষকের বাড়িতে স্প্রে করে দুঃসাহসিক চুরি

আশাশুনি উপজেলার চাপড়া গ্রামে বাড়ির মহিলাকে অজ্ঞান করে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা স্বর্ণালঙ্কার, নগদ ২ লক্ষ ৭০ হাজার টাকা ও মূল্যবান কাপড় চোপড় নিয়ে গেছে। ঘটনা ঘটেছে গত মঙ্গরবার দুপুর ১২ টার দিকে। 

চাপড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সাইদুর রহমান জানান, ঘটনার দিন সকালে তিনি স্কুলে চলে যান। আমার বিধবা অসুস্থ ভাবী তাদের ঘরে শুয়ে ছিলেন। ভাইজি ও নাতনি ছাদে ছিল। এসুযোগে অনুমান দুপুর ১২.১০ টার দিকে সংঘবদ্ধ চোরেরা ঘরে ঢ়ুকে ছাদের দরজা আটকে দেন। ভাবীকে ছুরি ঠেকিয়ে ও ভয় দেখিয়ে আলমারী-শোকেসের তালা খুলে নেয়। এরপর বিষাক্ত দ্রব্য স্প্রে করে ভাবীকে অজ্ঞান করে, মুখের উপর বালিশ চাপা রেখে ১৪ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, নগদ ২ লক্ষ ৭০ হাজার টাকা ও মূল্যবান কাপড় চোপড় নিয়ে চোরেরা পালিয়ে যায়। শিক্ষক সাইদুর রহমান আরও বলেন, আমি ১.০৫ টার দিকে কিছু ভাজা খাবার নিয়ে বাড়িতে ফিরে ডাকাডাকি করলে চুরির ঘটনা জানতে পারি। ভাবীকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এবং একদিন চিকিৎসার পর তিনি সুস্থ হন।

আপনার জেলার সংবাদ পড়তে