গফরগাঁওয়ে লরি-মোটরসাইকেল ধাক্কায় ব্যবসায়ী নিহত

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) :
| আপডেট: ৩ জুলাই, ২০২৬, ১১:১৭ এএম | প্রকাশ: ৩ জুলাই, ২০২৬, ১১:১৭ এএম
গফরগাঁওয়ে লরি-মোটরসাইকেল ধাক্কায় ব্যবসায়ী নিহত

ময়মনসিংহের গফরগাঁওয়ে ইটবাহী লরি ধাক্কায় মোটরসাইকেল চালক ধান ব্যবসায়ী মোঃ সোহেল মিয়া (৪০) ঘটনাস্থলে নিহত হয়েছেন। তিনি পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের উত্তর লামকাইন গ্রামের মোঃ ফালু মিয়ার ছেলে। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে দত্তেরবাজার চৌরাস্তার পশ্চিম পাশে দত্তেরবাজার- কান্দিপাড়া সড়কের ওই দূর্ঘটনাটি ঘটে। এ বিষয়টি লামকাইন গ্রামের বাসিন্দা সাংবাদিক নূরুল হক লিমন সত্যতা নিশ্চিত করেন। স্থানীয় সূত্রে জানা যায়, ধান ব্যবসায়ী সোহেল মিয়া বৃহস্পতিবার দুপুর একটায় দিকে ব্যবসায়িক কাজ শেষে কান্দিপাড়া বাজার থেকে উত্তর লামকাইন বাড়ি উদ্দেশ্যে রওয়ানা দিয়ে দত্তেরবাজার সড়কে যাচ্ছিলেন। ওই সময় চৌরাস্তার এলাকায় পশ্চিম পাশে একটি দ্রুতগামী ইটবাহী লরি মোটরসাইকেল ধাক্কা দিলে ছিটকে পড়ে তিনি মাথায় গুরুত্বর আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান। পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম

আপনার জেলার সংবাদ পড়তে