চাটমোহরে বিএনপির পৃথক বিক্ষোভ মিছিল

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ৩ জুলাই, ২০২৬, ০৩:৩১ পিএম
চাটমোহরে বিএনপির পৃথক বিক্ষোভ মিছিল

পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ও ফৈলজানা ইউনিয়নে বিএনপির উদ্যোগে নিষিদ্ধ ছাত্রলীগ ও জামায়াতে ইসলামীর কর্মকান্ডের বিরুদ্ধে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে উপজেলার মূলগ্রাম ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠণের উদ্যোগে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে এবং নিষিদ্ধ ঘোষিত দলের নেতাকর্মীদের আটকের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মিছিলটি চাটমোহর রেলবাজার ঘুরে চৌরাস্তা মোড়ে প্রতিবাদ সভা করে। মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম লিখন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন,বিএনপি নেতা আঃ কুদ্দুস আলো মাস্টার,অধ্যক্ষ মাহমুদুল আলম,ইউপি সদস্য আঃ কুদ্দুস রেজা,সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন,কাজী খোকন,শওকত আকবর,উপজেলা শ্রমিকদলের সভাপতি মোন্তাজ আহমেদ,উপজেলা কৃষকদলের আহবায়ক লিটন বিশ্বাস,ছাত্রদল নেতা রনি হোসেন,রাকিবুল ইসলাম,যুবদল নেতা আঃ কুদ্দুসসহ অন্যরা। এদিকে জামায়াতে ইসলামী কর্তৃক ফৈলজানা ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীদের নামে মামলা দায়ের কলার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে ফৈলজানা ইউনিয়ন বিএনপি মোটরসাইকেল শোডাউন ও প্রতিবাদ সভা করেছে। প্রতিবাদ সভায় বক্তব্য দেন,বিএনপি নেতা আব্দুল জব্বার,আনার হোসেন জিন্নাহ,আশরাফ আলী,তফাজ্জল হোসেন মজনু,যুবদল নেতা আরিফ হোসেন,কাওসার আহমেদ,ইউপি সদস্য লোকমান হোসেনসহ অন্যরা।

আপনার জেলার সংবাদ পড়তে