চট্টগ্রামের হাটহাজারীর ধলই ইউনিয়নের এনায়েতপুর গ্রামের মহাযোগী শ্রী শ্রী ব্রজেন্দ্র নন্দন সাধুবাজীর ১১৮তম দুই দিনব্যাপী আর্বিভাব উৎসব আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে। এ-উপলক্ষ্যে ভজন কুঠির পরিচালনা পরিষদ বিস্তারিত কর্মসূচি গ্রহন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে আগামী কাল শনিবার সকালে ব্রজেন্দ্র পূজা শ্রীমদভগবদ গীতা পাঠ,মাতৃ সম্মেলন, দুপুরে ধর্মীয় সংগীত অনুষ্ঠান ও নুত্য, বিকালে গীতিনৃত্য আলেখ্য, সন্ধ্যায় আলোচনা সভা, রাতে মহানামযজ্ঞের অধিবাস।
৫জুলাই রবিবার মহানামযজ্ঞের শুভারম্ভ,ব্রজেন্দ্রপূজা, ভোগরাগ, মহাপ্রসাদ বিতরণ, রাতে লীলাকীর্তন। অনুষ্ঠানে নামসুধা পরিবেশন করবেন শ্রী শ্রী রামগোবিন্দ সম্প্রদায় (কুমিল্লা), শ্রী শ্রী প্রভুভক্ত সম্প্রদায় (পটুয়াখালী) , শ্রী শ্রী দয়াল ঠাকুর সম্প্রদায় (চট্টগ্রাম), শ্রী শ্রী গিরীধারী সম্প্রদায়( হাটহাজারী)। উক্ত মহতী অনুষ্ঠানে বাবাজীর ভক্তদের যথাসময়ে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করার জন্য পরিচালনা পরিষদের পক্ষ থেকে বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়েছে।