গ্রেপ্তার হলো সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী পুলিশ কর্মকর্তা

এফএনএস প্রতিবেদক:
| আপডেট: ৩ জুলাই, ২০২৬, ০৫:০৬ পিএম | প্রকাশ: ৩ জুলাই, ২০২৬, ০৫:০৬ পিএম
গ্রেপ্তার হলো সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী পুলিশ কর্মকর্তা

দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাফাই সাক্ষ্য দিতে এসে ২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে পিরোজপুরের সুখরঞ্জন বালীর অপহরণের ঘটনায় জড়িতদের এক পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ট্রাইব্যুনালের সিনিয়র প্রসিকিউটর মিজানুল ইসলাম এ তথ্য আজ শুক্রবার নিশ্চিত করে জানান, গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) রাতে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামির নাম মোকলেসুর রহমান। তিনি পুলিশের একজন এএসপি। তবে তাকে কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে, তা এখন প্রকাশ করা হচ্ছে না।

প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে নিখোঁজ হন সুখরঞ্জন বালী। পরে তাকে ভারতের একটি কারাগারে পাঁচ বছর কাটাতে হয়।

এ ঘটনায় ২০২৫ সালের ২২ আগস্ট মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাসহ ৩২ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেন সুখরঞ্জন বালী।

আপনার জেলার সংবাদ পড়তে