সারিয়াকান্দিতে শুক্রবার সকালে ফুলবাড়ী ইউনিয়নের মাজবাড়ি গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে লিটন সাকিদার (৪০) নামেরএকজন নিহত ও উভয় পক্ষের মহিলা সহ আট জন হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লিটন সাকিদার ওই গ্রামের মইফুলের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানায়, লাঠিশোটা ও দেশীয় অস্ত্র নিয়ে এই সংঘর্ষ বাঁধে। তবে মাথায় লাঠিতে আঘাতে তার মৃত্যু হয়।সে জমি চাষাবাদ করে জীবন জীবিকা নির্বাহ করতেন।
অন্য আহতরা হলেন মাজবাড়ি গ্রামের , সায়েদ জামান সাকিদার (৬০)জাহিদুল ইসলাম (৪৫), সাইফুল সাকিদার (৩৫),সহিদ(২০), মন্তেজার রহমান সাকিদার (৫০),রিপন সাকিদার (৩৫),আমজাদ হোসেন (৫০), দেলোয়ার (৩৫) ও গোলাপী বেগম (৫০)। সারিয়াকান্দি থানার ওসি আ ফ ম আসাদুজ্জামান বলেন,জমি নিয়ে ওই সংঘর্ষে লিটন সাকিদার আজ দুপুূর দুইটার দিকে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।