রাজশাহীর তানোরে সোনার আংটি থাকা ব্যাগ নিয়ে বাসে উঠে রুপার নুপুর থাকা ব্যাগ পেলেন এক নারী। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে ঘটনাটি ঘটেছে রাজশাহী তানোর রুটের বাসে। এঘটনায় এলাকায় ব্যাপক চঞ্চলের সৃষ্টি হয়েছে। ওই নারীর নাম রিতা বেগম (৪৮)। তিনি তানোর উপজেলার কলমা ইউপির বিল্লী গ্রামের স্বপনের স্ত্রী।
ভুক্তভোগী নারী রিতা বেগম বলেন, ঢাকায় চিকিৎসা শেষে আমার মেয়ে রাজশাহীর বাসে উঠিয়ে দেয়। রাজশাহীতে নিজের ব্যাগ নিয়েই বাস থেকে নামি। পরে রাজমাহী রেলগেটে আসার পর তানোরের বাসে উঠার সময় বাসের সুপার ভাইজার আমার ব্যাগটি নিযে আমাকে বাসে উটিয়ে নেন। তানোর থানা মোড়ে বাস থেকে নামার সময হেলপার এই ব্যাটি আমাকে ধরিয়ে দিযে বাস নিযে যান আমনুরা। পরে আমি বুঝতে পারি এই ব্যাগটি আমার না।
তিনি বলেন, ব্যাগ আমার চিকিৎসার পত্রসহ ঔষুধ, কাপড় এবং ৪ আনা ওজনের একটি আংটিও ছিলো। ব্যাগ পরিবর্তনের বিষয়টি বুজতে পেরে আমি থানা মোড়ের বাস মাস্টারকে অবহিত করি। এসময় থানা মোড়ের বাস স্টপে বাস মাস্টারের কাছে উৎসুখ জনতার সামনে পরিবর্তন হওযা ব্যাগ খুরে দেকা যায় ব্যাগে রুপার নুপুরসহ বিভিন্ন ব্যবহিত কসমেটিকসসহ ব্যবহিত পুরোনো কাপড়সহ সিঁধুরের কোটাও রযেছে ওই ব্যাগে। এব্যাপারে তানোর থানা মোড়ের বাস মাস্টার সজীব বলেন, ব্যাগটি আমাদের হেফাজতে রাখা হয়েছে। ওই নারীকে নিজের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে। ০৪০০১৭ বাসটির চালক মমিন ও সুপার ভাইজার সাগরকে সঙ্গে সঙ্গেই মোবাইল ফোনে বিষয়টি অবহিত করা হয়েছে। তিনি বলেন হয়তোবা অন্য যাত্রীর সাথে ব্যাগটি পরিবর্তন হয়েগেছে। এই ব্যাগের খোঁজে কেউ আসলেই এর সমাধান করা হবে বলেও জানান তিনি।