নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের তেলিগাও পালপাড়ায় আদালতের স্টে অর্ডার অমান্য করে অবৈধভাবে জোরপূর্বক জমি দখল করিয়া সরকারি অর্থায়নে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে একদল ভূমিদস্যুেদর বিরুদ্ধে। গত শনিবার জমির মালিক সুনীতি পাল এই ভূমিদস্যুেদর বিরুদ্ধে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিবরণে জানা যায়, কলমাকান্দা উপজেলাধীন পাতিমুঞ্জি মৌজার এস.এ. খতিয়ান ১৭, দাগ ৪৭ ও বিআরএস খতিয়ান নং-১৪০, দাগ নং-৪০ মোট ০.০৮ একর জমির প্রকৃত মালিক সুনীতি পাল। উক্ত জমি ভুক্তভোগী ০৪/০১/১৯৫ তারিখের ১৩ নং সাফ কবলা দলিল মূলে ক্রয় করিয়া অদ্যাবধি ভোগদখলে আছেন। ভুক্তভোগী সুনীতি পাল বিদেশেরত এবং তার সন্তানাদি চাকুরীর সুবাদে বাহিরে থাকায় তার কন্যার ভূমিদস্যু সহায়ক মদ ও জুয়া আসক্ত স্বামীর ইন্ধনে উপরে উল্লেখিত ওই জমি দখলের ষড়যন্ত্রে লিপ্ত হয় একই গ্রামের একদল ভূমিদস্যু নিরঞ্জন পাল, রুহিদাস পাল, সুশীল পাল,ভারত পালসহ অনেকেই ধর্মের নাম ব্যবহার করিয়া তার অনুপস্থিতিতে উক্ত জমি জবর দখল করে। পরে উক্ত জমি উদ্ধারের জন্য ভুক্তভোগী সুনীতি পাল নিজ দেশে এসে বিজ্ঞ [সিনিয়র সহকারী জজ দূর্গাপুর আদালতে ১৭২/২০২৪ নং সত্য ঘোষনা মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত ১৮/০৬/২০২৪ ইং - তারিখে বিবাদীগণের বিরুদ্ধে জমির উপর স্ট্যাটাস কো বজায় রাখার এবং যেকোন প্রকার নির্মাণ কাজ বন্ধ রাখার মর্মে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন
কিন্ত অত্যন্ত দুঃখের বিষয় যে, গত ২৬ শে জুন বিবাদীগণ বিজ্ঞ আদালতের সুস্পষ্ট নিষেধাজ্ঞা অমান্য করিয়া সরকারি প্রভাব খাটাইয়া উক্ত জমিতে জোরপূর্বক "কালী মন্দির" নামে পাকা ভবন নির্মাণ কাজ করে যাচ্ছে। এ বিষয়ে উপজেলা পিআইও কর্মকর্তা বলেন,আমরা জানতাম না এ জমির ওপর মামলা চলছে যে, এখন অভিযোগ পেয়েছি আমরা টিআর বরাদ্দ বন্ধ করে দেবো। এই বিষয়ে ৬নং খারনৈ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জনাব মো: ওবায়দুল হকের জানতে চাইলে তিনি জানান, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবগত আছি কিন্তু ওরা কোন কোর্টের অর্ডার" রাষ্ট্রের সর্বোচ্চ আদালতকেই অবজ্ঞা করিতেছে, যাহা সুস্পষ্ট আদালত অবমাননার শামিল।