শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) :
| আপডেট: ৪ জুলাই, ২০২৬, ০২:১৯ পিএম | প্রকাশ: ৪ জুলাই, ২০২৬, ০২:১৯ পিএম
শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

বগুড়ার শেরপুর উপজেলার নাইশিমুল বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ নির্মল (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে শেরপুর থানায় মামলা দায়ের করেছে। গ্রেপ্তার ব্যক্তি উপজেলার করিমপুর গ্রামের বাসিন্দা নির্মল (৪০)। তিনি নিখিল চন্দ্রের ছেলে।

শেরপুর থানা সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর উপজেলার নাইশিমুল বাজার এলাকায় র‌্যাব-১২ এর একটি দল অভিযান চালায়। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তির কাছে থাকা একটি হলুদ রঙের শপিং ব্যাগ তল্লাশি করে নীল রঙের পলিথিনে হলুদ কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৪ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা মাদকদ্রব্যের বাজারমূল্য ও এর উৎস সম্পর্কে তদন্ত চলছে। শেরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে