মোহনপুরে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ওসিসিতে ভর্তি

এম এম মামুন; রাজশাহী
| আপডেট: ৪ জুলাই, ২০২৬, ০২:৩০ পিএম | প্রকাশ: ৪ জুলাই, ২০২৬, ০২:৩০ পিএম
মোহনপুরে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ওসিসিতে ভর্তি
রাজশাহী মোহনপুর উপজেলায় বাড়ির ছাদে ডেকে নিয়ে সাড়ে তিন বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী দারাজ মৃধা (৫০) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে। মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার বাকশৈইল দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার (৪ জুলাই) দুপুরে শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। স্বজনদের অভিযোগ, শুক্রবার বিকেল মোহনপুর উপজেলার বাকশৈইল দক্ষিণপাড়ায় গ্রামের মৃত গণি মৃধার মন্ডলের ছেলে দারাজ মৃধা (৫০) শিশুটিকে তার বাড়ির ছাদে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি শিশুটির মাসহ প্রতিবেশীরা টের পেলে বাড়ি থেকে পালিয়ে যায় দারাজ। পরে শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় মোহনপুর থানায়। পুলিশের পক্ষ থেকে আইনি সহযোগিতা না পেয়ে শিশুটিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মোহনপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে। কর্তব্যরত চিকিৎসক শিশু এবং স্বজনের কাছে থেকে ঘটনা শুনার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করেন। কিন্তু অভিযুক্ত দারাজ মৃধার পক্ষের দালালদের চাপের মুখে শিশুটিকে রামেক হাসপাতালে ভর্তি না করে বাড়িতে নিয়ে যায়। রাতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার দুপুরে স্থানীয়দের সহযোগিতায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করানো হয়েছে। শিশুটির মা বলেন, কৌশলে জারাজ হোসেন তার বাড়ির ছাদে শিশু মেয়েকে ডেকে নেয়। পরে ধর্ষণের চেষ্টা করে। এই কর্মকাণ্ড কিছুতেই মেনে নিতে পারছি না। এ ঘটনার কঠিন বিচার দাবি করছি। অভিযুক্ত দারাজ মৃধার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে শিশুটিকে উদ্ধার করে শারীরিক পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।