চিতলমারীতে একটি চলন্ত ভ্যান গাড়ি উল্টে পানিতে ডুবে মো. আল-আমিন শরিফ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৫টার দিকে পরানপুর চিংগড়ী সিমান্তে খোকন ফকিরের বাড়ির সামনে এঘটনা ঘটে।সে উপজেলার কুনিয়া গ্রামের মিজান শরিফের ছেলে।
মৃত্যু আল-আমিন শরিফের চাচা নাদিম শরিফ জানান, তার ভাইপো শুক্রবার সকালে তার মা’,বাবার সাথে পরানপুর তার এক আত্মীর বাড়ি বিয়েতে গিয়েছিলো। সেখান থেকে বিকেলে বাড়ি ফেরার সময় ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পাশে খালের মধ্যে পড়ে যায়।এসময় শিশু আল-আমিন পানিতে ডুবে যায়। স্থানীয়রা উদ্ধার করে টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা:আলিফ শাহরিয়ার তাকে মৃত্যু ঘোষনা করেন। চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শহিদুর রহমান জানান,খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।