আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা জামায়াত আমির আবু মুছা তারিকুজ্জামান তুষারের পক্ষে ১, ২ ও ৩ নং ওয়ার্ডের নেতাকর্মীদের অংশগ্রহণে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সদর ইউনিয়ন জামায়াত কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সদর ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ আব্দুল্লাহর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চেয়ারম্যান প্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষার। তিনি বলেন, জনগণের আস্থা ও সমর্থন নিয়ে একটি সেবামুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন গড়ে তুলতে তিনি কাজ করতে চান। এ লক্ষ্যে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানান। সমাবেশে সদর ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওঃ জুবায়ের হোসেন, সহ-সেক্রেটারি এসএম শহীদুজ্জামান বাবলু, ওয়ার্ড সভাপতি রবিউল ইসলাম ও আবুল হাসান, সদর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল কাশেম সানা, সেক্রেটারি হযরত আলী, শ্রমিক নেতা রুহুল আমিন, মুর্তাজুল হক, মোবারক আলী, মিজানুর রহমান তসলিমসহ ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।