আশাশুনিতে ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে লতিকা সরকার (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুলাই) দুপুর ১ টার দিকে উপজেলার শোভনালী ইউনিয়নের খলিসানি গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা গেছে, সুশান্ত সরকারের স্ত্রী লতিকা দুপুরে ঘরের ফ্যানের সুইচ অন করতে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হলে গুরুতর আহত হন। তাকে দ্রুত অ্যাম্বুলেন্সযোগে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ডা. অঞ্জন কুমার চক্রবর্তী তাকে মৃত ঘোষণা করেন।