বাবুগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, কারাদণ্ড

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ৫ জুলাই, ২০২৬, ১১:১৬ এএম
বাবুগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, কারাদণ্ড

বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতেরদিয়া এলাকা থেকে জসীম উদ্দীন মিঠু (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করা হয়েছে। আটককৃত জসীম উদ্দীন মিঠু দক্ষিণ ভূতেরদিয়া গ্রামের বাবুল হাওলাদারের ছেলে।

রবিবার (৫ জুলাই) রাত আনুমানিক ১২ টা ১০ মিনিটের দিকে উপজেলার দক্ষিণ ভূতেরদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে অবৈধ ইয়াবা উদ্ধার করা হয়।

পরে আটককৃত আসামি জসীম উদ্দীন মিঠুকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা তাকে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে