বরিশাল নগরীর আমানতগঞ্জ এলাকার একজন অসহায় ও প্রবীণ মা দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। তাঁর এই কষ্টের খবর পাওয়ার সাথে সাথেই তাঁর পাশে ছুটে যান বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী জান্নাতুল ফেরদৌস জিতু। তিনি কেবল ওই মায়ের খোঁজখবরই নেননি, বরং তাঁর চিকিৎসা সহায়তার জন্য তাৎক্ষণিক আর্থিক অনুদান প্রদান করেছেন। জান্নাতুল ফেরদৌস জিতু বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। বিশেষ করে প্রবীণ ও অসুস্থ মানুষের বিপদে এগিয়ে আসা মানবিকতারই অংশ। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী এসব অসহায় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো।