স্বামীর কু-প্রস্তাবে রাজি না হওয়ায় জের, গৃহবধূর লাশ উদ্ধার

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ৫ জুলাই, ২০২৬, ১১:৩১ এএম | প্রকাশ: ৫ জুলাই, ২০২৬, ১১:৩১ এএম
স্বামীর কু-প্রস্তাবে রাজি না হওয়ায় জের, গৃহবধূর লাশ উদ্ধার

স্বামী রুবেল তার স্ত্রীকে কু-প্রস্তাব দিয়ে দুই ব্যক্তির সাথে কুয়াকাটায় যেতে বলেছিলো। এতে স্ত্রী রাজি না হওয়ার জেরধরে বিরোধের সৃষ্টি হয়। অতঃপর ভাড়া বাসা থেকে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) নিহতের মরদেহের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

নিহত গৃহবধূ ময়না বেগম (৩০) বরিশাল নগরীর পলাশপুর এলাকায় বাসিন্দা মো. রুবেলের দ্বিতীয় স্ত্রী ছিলেন। নিহতের ছোট বোন সাথী বেগম জানিয়েছেন,মৃত্যুর আগে তার বোনের স্বামীর সাথে ময়নার বিরোধ চলছিল। শুক্রবার সন্ধ্যায় মোবাইল ফোনে বোনের সাথে তার শেষ কথা হয়। এ সময় ময়না তাকে জানায়, তার স্বামী রুবেল তাকে দুই ব্যক্তির সঙ্গে কুয়াকাটায় যেতে বলছেন। তবে তিনি এতে রাজি ছিলেন না।

সাথীর অভিযোগ, ওই ঘটনার পর মানসিক চাপে ময়না আত্মহত্যার পথ বেছে নিতে পারেন। শনিবার সকালে তিনি জানতে পারেন, তার বোনের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। বরিশাল মহানগর পুলিশের কাউনিয়া থানার ওসি সনজিৎ চন্দ্র নাথ বলেন, প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহের জেরে আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। অনৈতিক কোনো কাজে রাজি না হওয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে নিশ্চিত মন্তব্য করা সম্ভব নয়। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তাই অপমৃত্যুর মামলা দায়েরের পর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে