বরগুনার তালতলীতে সংরক্ষিত বনের ভিতর অনাধিকার পরিবেশ করে বিভিন্ন ক্ষতির অভিযোগে বন বিভাগের মামলায় ৫ জনকে জেলহাজতে পাঠিয়েছে। রবিবার (৫ জুলাই) আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান এ কারাবাসের আদেশ দেন।
বন বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার ছকিনা বিট অফিসের আওতায় নিদ্রারচর ডিসি পয়েন্টে এলাকায় সংরক্ষিত বনের ভিতর ইউপি সদস্য মোঃ শহিদ আকনের নেতৃত্বে মাসুদ খান, সবুজ ফকির, কুডি মোল্লা ও মোহাম্মদ নেকিয়ার হোসেন অনাধিকার প্রবেশ করে। তারা বনের গাছ কেটে ও উপরে ফেলে বনের ভিতর বেঞ্চ তৈরি করে এবং মাটি কেটে রাস্তা নির্মাণ করার অভিযোগে গত ২৬ এপ্রিল-২৬ ছকিনা বিট অফিসার বাদী হয়ে বনবিভাগের আইনে ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলা না নাম্বার- টেংরা ১, তারিখ ২৬-০৪-২০২৬। ওই মামলায় হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করেন। মামলার বাদী বনবিভাগের সখিনা বিট অফিসার মাহিদুল ইসলাম জুয়েল বলেন, আসামিরা বনের ভিতর অনাধিকার প্রবেশ করে গাছ কেটে ও উপরে ফেলে বনের ভিতর বেঞ্চ তৈরি করে এবং মাটি কেটে রাস্তা নির্মাণ করার অভিযোগে দায়ের করা মামলায় আসামিরা হাজিরা দিতে গেলে আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করেন।